আগামী ২০ আগস্ট প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয় জেলায় নয়টি সেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যানজট এখনো আমাদের দুশ্চিন্তা, দুর্ঘটনা এখনো আমাদের দুর্ভাবনা। তাই জনগণের সাময়িক দুর্ভোগ হলেও ভবিষ্যতে স্থায়ীভাবে দুর্ভোগ কমবে।

শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকায় থ্রি হুইলার বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় দেশে ইতিমধ্যে ১ হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়কের কাজ সম্পন্ন হয়েছে। আরো ৬০০ কিলোমিটারের কাজ শুরু করা হবে। এসব সড়ককে পর্যায়ক্রমে চার লেনে উন্নীত করা হবে।

এআর