মহান বিজয় দিবস উপলক্ষে  মঙ্গলবার সকালে নীলফামারী জেলার ডোমার উপজেলার পার্শ্ববর্তী ভারতীয় ছিটমহল ৩নং বালাপাড়া খাগড়াবাড়ীতে উড়ছে বাংলাদেশের পতাকা।

নীলফামারী জেলার ডোমার উপজেলার পার্শ্ববর্তী ভারতীয় ছিটমহল ৩নং বালাপাড়া খাগড়াবাড়ী ও ২নং কোর্ড ভাজনী ছিটমহলের কমিটির উদ্দ্যেগে আজ  মঙ্গলবার  ২ নং ও ৩ নং বালাপাড়া খাগড়াবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ৯.০১ মিনিটে  দুই ভারতীয় ছিটমহলের চেয়ারম্যান, সদস্যসহ সর্বস্থরের ছিটমহলবাসিরা শহিদ মিনারে পুস্প দেয়।

৩নং বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের চেয়ারম্যান শফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে বিজয় উদযাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং কোর্ড ভাজনীর চেয়ারম্যান ও বাংলাদেশ  - ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির  সহ-সভাপতি আলতাফুর রহমান আলতাব ।

এসময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম রিজু, সাধারণ সম্পাদক নবিয়ার রহমান, সদস্য রক্তিয়ার রহমান,সাধা:সম্পাদক শফিউল ইসলাম,সদস্য আবুল হোসেন,আব্দুল লতিফ,ওহিদুল ইসলাম , বখতিয়ার রহমান (৫৪), আবুল কাশেম (৪৫),৩ নং বালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন বাবলু , প্রমুখ।


৩নং বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের চেয়ারম্যান শফিকুল ইসলাম কাজল বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী দুই দেশের সরকার চুক্তি বাস্তবায়নের দিকে অগ্রসার হচ্ছে, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হতে চলেছে।

জেআই