নওগাঁর রাণীনগরে বাংলামদ পান করার অপরাধে আসাদুল হোসেন (২১) ও এরশাদ হোসেন (২২) নামের দুই জনকে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া বিনতে তাবিব এ অর্থদন্ড প্রদান করেন।

আসাদুল উপজেলার দাউদপুর গ্রামের মো: আত্তাব হোসেনের ছেলে। ও এরশাদ উপজেলার বেলবাড়ি গ্রামের মো:আনসার হোসেনের ছেলে।

রাণীনগর থানার এস,আই রইচ উদ্দিন হাজারী জানান, গত বৃহস্পতিবার রাত অনুমান ৯ টায় আসাদুল ও এরশাদ উপজেলার আওয়ামী লীগ পাটি অফিসের সামনে বাংলামদ সেবন করে মাতলামো করছিল। গোপন সংবাদে বাংলামদ সেবন করা অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আসাদুল হোসেনকে ১ হাজার টাকা ও এরশাদ হোসেনকে ১ হাজার টাকা অর্থদন্ড করে ছেড়ে দেয়া হয়।

এমই