হত্যার পর বস্তাবন্দি অবস্থায় ধানক্ষেতে ফেলে রাখা এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশটির পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর রানীনগর উপজেলার সোনাকানিয়া ব্রীজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরি জানান, সোনাকানিয়া ব্রীজের উত্তরে ইরিক্ষেতের ভেতর বস্তাবন্দি লাশ পঁচে গন্ধ ছড়াতে থাকলে পথচারীরা টের পেয়ে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ এবং একটি কালো ভ্যানেটি ব্যাগ ও স্যামফোনি একটি মোবাইল ফোন উদ্ধার করে। লাশের মাথায় আঘাত করে চেহারা বিকৃত করে ফেলা হয়েছে। নিহতের কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সস্ত্রাসীরা ওই মহিলাকে অন্য কোথাও হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে পুলিশের ধারণা। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

এআর