যশোরের বেনাপোল সীমান্তে র‌্যাবের অভিযানে ৯ হাজার পিচ ইয়াবাসহ জাহাঙ্গির হোসেন ওরফে জাহাঙ্গির (১৯) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ২ নম্বর ঘিবা গ্রামে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে র‌্যাব সূত্র থেকে জানানো হয়। আটক জাহাঙ্গির হোসনে ২ নম্বর ঘিবা এলাকার মজিবর মোড়লের ছেলে।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ রাব্বি হাসান জানান, বুধবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বেনাপোল সীমান্তের ২ নম্বর ঘিবা এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা হচ্ছে। এসময়ে ফোর্স নিয়ে রাত সাড়ে তিনটার দিকে ঘিবা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গির হোসেনকে বিপুল পরিমানে মাদকদ্রব্য ইয়াবার প্যাকেটসহ আটক করি।

পরে গণনা করে দেখা যায ২৭টি পলিথিনের প্যাকেট। প্যাকেট গুলো খুলে দেখা যায় তাতে ৯ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট। আটক ব্যক্তির নামে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তন্তর করা হয়েছে বলেও তিনি জানান।

নাসির/জেড