পিলখানা হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও তিন বাহিনীর প্রধানরা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানী কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে অন্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিন নিহত সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও নিজ নিজ স্বজনের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কবর জিয়ারত করেন।
ওএফ





