রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে মো. বাহার নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এ সময় তার কাছ থেকে ২৮ পিস সোনার বার (৩.৩ কেজি) উদ্ধার করা হয়।
যার বাজার মূল্যে প্রায় দেড় কোটি টাকা।
শুক্রবার সকাল সাড়ে আটটার সময় এ সব সোনার বারসহ তাকে আটক করা হয়। বাহার (পাসপোর্ট নম্বর-এ৩৭৭৪৯৩০) সকালে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার (এসি) মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলের দিকে যাওয়ার সময় বাহারকে আটক করা হয়। এ সময় তার শরীর ও জুতায় তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ২৮ পিস সোনার বার উদ্ধার করা হয়।
মুস্তাফিজুর রহমান বলেন, এসব সোনার বারের ওজন ৩ দশমিক ৩ কেজি; যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
আটক বাহারকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
জাতীয়
শাহজালালে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ আটক
রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে মো. বাহার নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এ সময় তার কাছ থেকে ২৮ পিস সোনার বার (৩.৩ কেজি) উদ্ধার করা হয়। যার বাজার মূল্যে প্রায় দেড়





