জামালপুরের ইসলামপুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বিরুদ্ধে জুতা মিছিল ও তার কুশপুতুল দাহ করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরে।

বিএনপির বড় একটি অবস্থানে থাকার পরেও তিনি এলাকার কোনো খোঁজ খবর নেন না। নজরুল ইসলাম খান ইচ্ছাকৃতভাবে ইসলামপুরে বিএনপির ভাঙন সৃষ্টি করেছেন।

বৃহস্পতিবার ইসলামপুর উপজেলার মলমগঞ্জে একটি জনসভা ও মণ্ডলপাড়ায় পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল তার। কিন্তু মণ্ডলপাড়া পথসভায় যোগ না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে জুতা মিছিল ও কুশপুতুলে আগুন দেন। এ সময় তারা সভামঞ্চ ভাঙচুর করেন।

জেআই