সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, স্বচ্ছভাবে তদন্ত করে পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আমাদের ওপর আস্থা রাখুন।

তিনি বলেন, তদন্ত করে এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই, যাতে ২৫ ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে।

তদন্ত কমিশনের চেয়ারম্যান বলেন, বিডিআর হত‍্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটা ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এর মাধ্যমে বিডিআর, সেনাবাহিনী ও দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে।

এসএম