সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনের হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার অনুসারীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক আনিসুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন,নূর হোসেন ও তার অনুসারীদের ব্যবহৃত ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর মধ্যে নূর হোসেনের দু'টি অস্ত্র রয়েছে।
এর আগে,নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ও তার বাবা শহীদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান) নূর হোসেন ও তার অনুসারীদের অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানান।
শহীদুল ইসলামের দেয়া অস্ত্রের তালিকা অনুযায়ী,নূর হোসেন ও তার অনুসারীদের কাছে ১২টি অস্ত্রের লাইসেন্স আছে। এগুলো হলো- নূর হোসেন,২২ বোর রাইফেল, লাইসেন্স নং ১২২/১২;এনপিবি পিস্তল,লাইসেন্স নং ২৮৫/১৩;মো. নুরুউদ্দিন মিয়া, শটগান,লাইসেন্স নম্বর ৫২৮/১৩;আলী মোহাম্মদ,শটগান,লাইসেন্স নম্বর ৫৩২/১৩; মো. সানাউল্লাহ,শটগান,লাইসেন্স নম্বর ৫৩৩/১৩;মো. আরিফুল হক হাসান,এনপিবি রিভলবার,লাইসেন্স নম্বর ১৬৬/১৩;আরিফুল হক হাসান,শটগান,লাইসেন্স নম্বর ৫১১/১৩; শাহজালাল,শটগান নং-৬০৩২৫৫৯/৩০৩৬২৫২;এনপিবি পিস্তল,লাইসেন্স নম্বর ৩০০/১৩;মো. শাহজাহান,শটগান,লাইসেন্স নম্বর ৫১৭/১৩;জামাল উদ্দিন,শটগান,লাইসেন্স নম্বর ৫১৮/১৩।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
নূর হোসেন ও তার অনুসারীদের অস্ত্রের লাইসেন্স বাতিল
সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনের হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার অনুসারীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে





