রাজধানীর উত্তরায় একটি লন্ড্রি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আজিজুল (২০) ও মো. রাজু (১৮) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৫টায় উত্তরার ৯ নম্বর সেক্টরে ৮ নম্বর রোডের ১ নম্বর বাসার লন্ড্রি দোকোনে এ অগ্নিকাণ্ড ঘটে।
লন্ড্রি দোকানের মালিক মো. ইমরান জানিয়েছেন, শ্রমিকরা দোকানের মধেই ঘুমিয়ে ছিল। আগুন লাগার পর তাদের চিৎকারে এলকাবাসী দোকানের শাটার ভেঙ্গে শ্রমিকদের উদ্ধার করে।
আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানিয়েছেন, আজিজুলের শরীরের ১২ শতাংশ ও রাজুর ১৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
জাতীয়
রাজধানীতে লন্ড্রি দোকানে আগুন, দগ্ধ ২
রাজধানীর উত্তরায় একটি লন্ড্রি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আজিজুল (২০) ও মো. রাজু (১৮) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টায় উত্তরার ৯ নম্বর সেক্টরে ৮ নম্বর রোডের ১ নম্বর বাসার লন্ড্রি দোকোনে এ অগ্নিকাণ্ড ঘটে





