একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল হক তাহের এবং আতাউর রহমান ননীকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।

নেত্রকোনা পৌর এলাকার ছোটবাজার আলম ট্রেডার্স থেকে তাহেরকে এবং মুক্তারপাড়া বাসভবন থেকে ননীকে গ্রেফতার করা হয়।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) একেএম কাওসার জানান, ডিবি পুলিশের সহায়তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা নেত্রকোনা মডেল থানাহাজতে রয়েছেন। যে কোনো সময় তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ