সাভারে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের একটি ইউনিটের সব মালামাল পুড়ে গেছে।
বহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার সোবাহানবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।
গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন সাভার ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ভোর রাতে পাঁচতলা ভবনের ওপরের তলায় আগুন লাগে।
আগুনের খবর ছড়িয়ে পড়লে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
এআর





