চট্টগ্রামের সীতাকুণ্ডের নুনাছড়া এলাকায় সড়ক থেকে দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন বাড়ি ফেনী সদর এলাকার মো. সাজ্জাদ ও মো. সোহেল।

পুলিশের ধারণা বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাস বা কাভার্ড ভ্যান চাপায় তারা নিহত হয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার এএসপি সাইফুল ইসলাম বলেন, ফেনী থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগরীতে যাওয়ার পথে সীতাকুণ্ডের নুনাছড়া এলাকায় মোটরসাইকেল আরোহী দুই যুবককে বাস বা কাভার্ডভ্যান চাপা দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন,রাতে প্রবল বৃষ্টি থাকায় ও আশপাশে কোন জনবসতি না থাকায় কোন ধরনের গাড়ি চাপায় তারা মারা গেছে তা জানা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এআর