সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেই গণতন্ত্র নেই। সব রাজনৈতিক দলই গণতন্ত্রের কথা বলে। কিন্তু কোনো দলে তার চর্চা নেই। প্রতিটি দলই এখন ব্যক্তিপ্রধান হয়ে উঠেছে।’

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার দুপুরে ‘বাংলাদেশের চলমান বাস্তবতায় ৩য় রাজনৈতিক শক্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

সাবেক নির্বাচন কমিশনার বলেন, ‘গণতন্ত্রের জন্য বাংলাদেশের তরুণদের ভূমিকাই প্রধান হওয়ার কথা ছিল। কিন্তু এ তরুণরাই এখন সংগঠিত না।’

গোলটেবিল বৈঠকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে এখন ফটোসেশন করেন আর বহির্বিশ্বের স্বীকৃতি আদায়ের চেষ্টা করেন। কারণ তার সরকার অবৈধ।’

বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও এস এম আকরাম প্রমুখ।

এএইচ