মাগুরায় সাংবাদিক ও রাজনৈতিক নেতাসহ নতুন করে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৮২৪ জন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন- যমুনা টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আলিমুজ্জামান উজ্জল, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আআব্দুল মান্নান। এ নিয়ে জেলায় মোট করোনা রুগীর সংখ্যা দাড়ালো ৮২৪ জনে। গত ২৪ সুস্থ হয়েছে ৬৯৯ জন। মারা গেছে ১৭ জন।
মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, শনিবার (০৫ সেপ্টেম্বর) জেলায় নতুন করে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৮২৪ জন। এখন পর্যন্ত হোম আইসোলেশনে আছেন ৯৪ জন।
সাইফুল্লাহ/এমবি





