রাজধানীর উত্তরার তিন নং সেক্টরে আরএকে পেইন্টসের গুদামে  আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
এছাড়া রাজধানীর মিল্কভিটা বস্তি ও দয়াগঞ্জের বস্তিতেও আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]