বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের বন্যায় কবলে পড়েছে কক্সবাজারের রামু। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পনিবন্দি হয়ে পড়েছে এলাকার মানুষ। যার কারণে ঘর-বাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ে ছুটছেন তারা।

বন্যার পানিতে এরইমধ্যে ডুবে গেছে অনেক ফসলি জমি, বাড়ি-ঘর, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

প্রবল বর্ষণে শনিবার (২৫ জুলাই) দুপুর থেকে বাকখাঁলী নদীর হাইটুপি ভাঙন কবলিত বেড়িবাঁধ দিয়ে বুথপাড়া, মেরংলোয়া, আমতলিয়া পাড়া, পশ্চিম মেরুংলোয়া, সাতঘরিয়া পাড়াসহ বেশ কয়েকটি গ্রাম পানিতে ডুবে যায়।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে যাওয়া গ্রামগুলোর মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এআই