মাগুরার শ্রীপুর সদরের খড়িবাড়িয়া গ্রামে পূ্র্বশুত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর, আহত ৪ জন, গুরুতর আহত অবস্থায় ২ জনকে দ্বারিয়াপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান -গতকাল ২৯ জুন সোমবার রাত ৮টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের শান্তিপাড়া মনিরুন শেখের বাড়ির পাশে ব্রীজের উপর ক্ষেত পাহারা দেয়ার জন্য আব্দুল মজিদ গ্রুপের মনিরুল শেখ (৪০) ও ওহাব শেখ (৪৫) বসেছিলো, এমতাবস্থায় আব্দুল মতিন গ্রুপের রুবেলের নেতৃত্বে ৬/৭ জন সন্ত্রাসি বাহিনী তাদের উপর অতর্কিত হামলা করে এতে মজিদ গ্রুপের মনিরুল শেখ (৪০) ও আব্দুল ওহাব (৪৫) গুরুতর আহত হয়, পরবর্তিতে তাদেরকে দ্বারিয়াপুর হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে মতিন গ্রুপের কতিপয় লোকজন মজিদ গ্রুপের মনিরুল, ওহাব মেখ,আকরাম,ইমরান হুমায়ুন সহ প্রায় ৮/১০ টি বাড়ি ভাংচুর ও লুটপাটের করে। এমতাবস্থায় মজিদ গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। গ্রামে বড় ধরনের সংঘর্ষ এড়াতে সেখােন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,তবে এখনো কোনো পক্ষই মামলা করতে আসেনি।
সাইফুল্লাহ/এএস





