রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চ ময়ূর-২ এর ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে আরেকটি লঞ্চ মর্নিং বার্ড ডুবে গেছে। সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ২৩ পুরুষ, ৫ নারী ও দুই শিশু রয়েছে। ডুবেযাওয়া লঞ্চটির অবস্থান নিশ্চিত করেছে ডুবরি দল।

স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিং বার্ড লঞ্চটি, ঘাটে ভেড়ার আগ মুহূর্তে, চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের সাথে ধাক্কা খায়। এতে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

এ সময় অনেক যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রয়েছে নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থা।

ধাক্কা দেওয়া ময়ূর-২ লঞ্চ জব্দ করা হলেও পলাতক রয়েছেন চালক। এছাড়া, নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে, বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ-প্রত্যয়।

এএস