মাদারীপুরের শিবচরে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আজ ভোরে উপজেলার দত্তপাড়া, শিরুয়াইল, সন্যাসীরচর, শিবচর সদর, বহেরাতলাসহ বিভিন্ন এলাকায় এ শিলাবৃষ্টি হয়। এতে কোথাও কোথাও বাড়ির উঠান, রাস্তা এবং ফসলের ক্ষেতে শিলার স্তূপ জমে যায়।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে এ শিলাবৃষ্টি হয়। শিবচর উপজেলার দত্তপাড়া, শিরুয়াইল, সন্যাসীরচর, শিবচর সদর, বহেরাতলাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়।

এদিকে আকস্মিক শিলাবৃষ্টিতে উপজেলার রবি শস্যের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। এছাড়াও আম ও লিচুর মুকুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোরের আকস্মিক ঝড়ে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল সাময়িক ব্যাহত হয়। বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বাতাসের কারণে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে বৃষ্টি ও বাতাস কমে আসতে শুরু করেছে। বৃষ্টি ও বাতাস কমে গেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

এএস