জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর দন্ডাদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিরপুর জোনের উদ্যোগে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ১১ নং ফলপট্টি থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান। উপস্থিত পল্লবী থানা আমির , রূপনগর থানা আমির , শাহ আলী থানা আমির, কাফরুল থানা আমির , দারুস সালাম থানা আমির, পশ্চিম থানা আমির ও ভাসান টেক থানা আমির সহ বিভিন্ন থানার সেক্রেটারী ও ইসলামী ছাত্র শিবিরের মহানগরী পশ্চিম এর সভাপতি ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

সমাবেশে মাহফুজুর রহমান বলেন, সরকার প্রতিহিংসা চরিতার্থ করতেই একের পর এক জাতীয় নেতাদের হত্যার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। সে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সরকার মীর কাসেম আলীকেও হত্যা করতে চায়। কিন্তু সচেতন জনতা সরকারের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না বরং যেকোন মূল্যে রূখে দেবে।

ওএফ