বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মংগলবার সকালে ৩৭ বাংলাদেশী নারী , পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে বিপুল সংখ্যক নারী-শিশু ও পুরুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সাদিপুর ও দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ১১ নারী, ১৯ পুরুষ ও ৭ শিশু কে আটক করে।
জানা যায় আটককৃতদের বাড়ী বরিশাল, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লী শহরে বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল।
এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।
এএস





