পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করছে।
আবহাওয়া অনুকূলে থাকায় আজ (১২ আগস্ট) সকাল ৮টায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শুরু হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অংশ নিয়ে নামাজ আদায় করেন। রাষ্ট্রপতির সঙ্গে জামাতে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় সামরিক-বেসামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই জামাতের আয়োজন করেছে। আগেই জানানো হয়েছিল এখানে ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
এমবি





