বাগেরহাট জেলার মংলায় নদীভাঙন ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মধ্যে গ্রামীণফোনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মংলা পোর্ট পৌরসভা চত্বরে মঙ্গলবার সকালে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার মো. বেল্লাল হোসেন, টেরিটরি অফিসার তন্ময় দে মণ্ডল, মাইদুল ইসলাম খান ও সিম রামেল।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, তেল, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই