প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে ‘ফিলোসফি অব রেভ্যুলেশন’ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় হোটেল সোনারগাঁও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিট সিএক্সও নাইটে তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড অ্যাসোসিয়েশন (বিএসিসিও) যৌথভাবে দুই দিনব্যাপী এ সামিট’র আয়োজন করে।
পলক বলেন, লক্ষ্যহীন বাংলাদেশকে আধুনিক, ডিজিটাল বাংলাদেশ গড়ছেন শেখ হাসিনা। এজন্য তিনি বিশ্বে ‘ফিলোসফি অব রেভ্যুলেশন’। শহর ও গ্রামের মানুষের আয় বৈষম্য একমাত্র আইসিটি দূর করতে পারে। গত ছয়বছরে আইসিটির কারণে এ বৈষম্য অনেকাংশে দূর হয়েছে। প্রশিক্ষণ আর প্রণোদনার মাধ্যমে ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে আইসিটি ডিভিশন প্রকল্প হাতে নিয়েছে। প্রতি বছর আড়াই লাখ তরুণ-তরুণী গ্রাজুয়েশন শেষ করছে। তাদের একটু প্রশিক্ষণ আর প্রণোদনা দিতে পারলে কর্মসংস্থানের অভাব হবে না।
বিপিও সেক্টরের পরিসংখ্যান তুলে ধরে পলক বলেন, আমেরিকা প্রতি ঘণ্টায় ২০ থেকে ৩০ ডলার বিপিও’তে পরিশোধ করে। যেখানে ভারত ৭ ডলার আর ফিলিপাইনে ৬ ডলার। বাংলাদেশে বিপিও’তে খরচ কম, মেধাবী তরুণ-তরুণী রয়েছে। সে কারণে আমরা এ খাতে বড় স্বপ্ন দেখছি। গ্রাজুয়েশন শেষ করা তরুণ-তরুণীদের প্রশিক্ষণ আর সুযোগ করে দিলে এ খাতে অপার সম্ভাবনা রয়েছে, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সপ্ত-পঞ্চবার্ষিকী অনুযায়ী, আগামী ৫ বছরে ২ কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মধ্যে ১ কোটি কর্মসংস্থান আইসিটি থেকে করা হবে।
অনুষ্ঠানে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বিএসিসিও’র সভাপতি আহমেদুল হক বক্তব্য রাখেন।
এছাড়াও বেসরকারি মোবাইল ফোন কোম্পানি এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিডি শর্মা উপস্থিত ছিলেন।
এমএ
প্রধানমন্ত্রী এখন বিশ্বে ‘ফিলোসফি অব রেভ্যুলেশন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে ‘ফিলোসফি অব রেভ্যুলেশন’ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় হোটেল সোনারগাঁও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিট সিএক্সও নাইটে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনই জেলার ডুমুরিয়া উপজেলায় এক বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখের বয়স ৩৫ বছর।
হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।’
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখা এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির বিকল্প নেই।
বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। সফরকালে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
















