অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, নিয়মিত অভিযানে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এআর





