ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ (২৬ জানুয়ারি) রোববার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পৌরসভার নতুনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক মুক্তাগাছার নতুনবাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত হন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ সুপার।
এমবি





