বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নদী বন্দরে সতর্কতা সংকেত থাকায় শনিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

বরিশাল অঞ্চলের নদী বন্দরে আবহাওয়া অধিদপ্তর থেকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানোয় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে অন্যান্য রুটের লঞ্চগুলো ৬৫ ফিটের চেয়ে বড় হওয়ায় যথারীতি চলাচল করছে।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ