গাজীপুরের টঙ্গী থানা এলাকায় ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার দিবাগত রাতে দত্তপাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. সেলিম মিয়া জানান, শুক্রবার মধ্যরাতে দত্তপাড়া এলাকার আলম মার্কেটের মো. শামিম মিয়ার ঝুটের গুদামে আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন গুদামে থাকা ঝুট ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এআই