বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস আগামী ৩ জুলাই বন্ধ থাকবে। মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ছাড়াও এর কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট এডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





