শিক্ষক নিয়োগের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

‘শিক্ষক চাই, শিক্ষক চাই’ এই দাবি সম্বলিত ব্যানার নিয়ে শিক্ষার্থীরা বুধবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষার্থীরা জানায়, কলেজটিতে বিএসসি ডিগ্রি চালু হলেও এখন পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। এছাড়া কোনো ল্যাব সহকারী না থাকায় কলেজের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। কলেজের এ সব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই