রাজধানীর তুরাগ থানা এলাকায় মিজানুর রহমান ওরফে বাবলু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে কামার পাড়া লেবুর মোড় থেকে তাকে আটক করে তুরাগ থানা পুলিশ।
আটক বাবলু দীর্ঘদিন থেকে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তুলে এই ব্যাবসা চালিয়ে আসছে বলে জানা যায় । বাবলুর গ্রামের বাড়ী নবগ্রাম বরিশালে। বর্তমানে তুরাগ থানার উত্তর রাজাবাড়ী এলাকার আমিরের বাড়ীতে ভাড়া থাকেন।
বাবলুর জবানবন্দী থেকে জানা যায়, স্থানীয় ইয়াবার ডিলার ডিস কামাল এর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে সে এলাকায় নিয়মিত বিক্রি করে আসছে।
এই বিষয়ে স্থানীয় ডিস ব্যবসায়ী কামাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার সাথে কেউ শত্রুতাকরে আমাকে ফাসানোর চেষ্টা করছে।বাবলু আমার এখানে কাজ করেনা, সে কাজ করে কামার পাড়া ক্যাবল ভিশনে।এক সময় আমিও সেখানে ব্যবসায়ীক পার্টনার ছিলাম।বর্তমানে আমি দেশ ক্যাবল নেটওয়ার্কের সাথে ব্যবসা করি।এই বিষয়ে কামার পাড়া ক্যাবল ভিশনের মালিক ছালাউদ্দিন -এর সাথে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া মিলেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ মাহাবুবে খোদা জানান, বাবলু নামে একজন মাদক ব্যবসায়ীকে ৪১ পিস ইয়াবাসহ আমরা আটক করেছি। তার আমদানি করা ৫০ পিস ইয়াবার মধ্যে ৯ পিস ইয়াবা বিক্রি করে দিয়েছে।
সে বাকি ইয়াবা গুলো বিক্রির উদ্দেশ্যে অটোরিক্সা যোগে লেবুর মোড়ে গেলে এ এস আই জুয়েল গোপন সংবাদের ভিত্তিতে বাবলুর রিক্সা থামিয়ে তার দেহ তল্লাশি করে ইয়াবা গুলো উদ্ধার করেন।এই ঘটনায় তুরাগ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
হৃদয়/এমবি





