বেড়াতে না যাওয়ায় স্বামী পার্থ পোদ্দারের (৩২) সঙ্গে অভিমান করে রিংকি পোদ্দার (২২) নামে একজন আত্মহত্যা করেছেন। হাসপাতালে নেওয়ার পর শুক্রবার (৩ এপ্রিল) ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। পার্থ পোদ্দার জানান, মাত্র তিন মাস আগে আমাদের বিয়ে হয়। বেড়াতে নিয়ে যাওয়ার বিষয়ে বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে আমার সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে আমি টয়লেটে গেলে বের হয়ে দেখি গলায় ধুতি পেঁছিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে সে।

দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ভোর ৬টায় কর্তব্যরত চিকিৎসক রিংকিকে মৃত ঘোষণা করেন।

কেএইচ