মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় গুলিসহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দরগ্রাম হরগজ সড়কের শিমুলিয়া এলাকা থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সকালে স্থানীয়রা দরগ্রাম হরগজ সড়কের শিমুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সেখানে গিয়ে দুইটি পিস্তল, তিনটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
এমই





