ছাত্রলীগের এক নেতার বাসা থেকে গুলিবিদ্ধ এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে রাজধানীর মধ্যবাড্ডার চেয়ারম্যান গলির বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ছাত্রলীগের ওই নেতার নাম রবিউল ইসলাম সোহেল। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি।
গুলিবিদ্ধ ওই তরুণের নাম ইমন হোসেন (১৭)। এসময় তার লাশের পাশ থেকে একটি পিস্তুল উদ্ধার করা হয়েছে বলে জানানবাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) কামরুল।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণের পাশ থেকে যে পিস্তল উদ্ধার করা হয়েছে, তা ব্যবহার করে আত্মহত্যা করেছে সে।
সে ছাত্রলীগ নেতা সোহেলের মামাতো ভাই বলে জানা গেছে। ১০ দিন আগে সোহেলদের বাসায় বেড়াতে আসে।
এআর





