মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রাম থেকে জঙ্গি সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয় বলে জানান মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ।

আটককৃত আবদুল নূরের (২২) বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায়। অন্যজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সুপার বলেন, বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূর তার দুই সহযোগীকে নিয়ে শালিখার শতখালী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। আত্মীয়স্বজন না থাকলেও মাগুরার জামায়াত অধ্যুষিত এলাকা বলে পরিচিত শতখালী এলাকায় মোটরসাইকেলে ঘোরাফেরার বিষয়টি খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

আটক নূরের মোবাইল ফোনে সন্দেহজনক অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি পাওয়া গেছে।

এফএফ