ভোলায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ রোববার ভোলা সদরের ইলিশা ফেরীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-সদরের ভেলুমিয়া এলাকার মামুন (২০) ও খুলনা জেলার হান্নান (২২)।
থানা সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৮ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কামরুজ্জামান/এমবি





