নওগাঁর রাণীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. আনজির হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে রাণীনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উপজেলার বেলবাড়ী গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, আনজির হোসেন একাধিক কথিত নাশকতা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে রাণীনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাব্বী/জেড





