ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন মামুনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ডাক্তারপাড়া এলাকার হায়দার ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর এএসপি সুভাষ চন্দ্র শাহা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডাক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হরতাল অবরোধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ফেনী মডেল থানায় ২২টি মামলা রয়েছে।
এদিকে, জেলা যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, সালাউদ্দিন টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে ফেনী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোর ৪টার দিকে পুলিশ ও র্যাব হাসপাতাল এলাকা ঘেরাও করে তাকে গ্রেফতার করে।
এমকে





