নেত্রকোনার কেন্দুয়া সড়কে রেইট্টিতলা নামক স্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী আরশাদ হোসেন (৪০) নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।আরশাদের বাড়ি জেলার খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামে।

জানা গেছে, কেন্দুয়া থেকে নেত্রকোনার আসার পথে বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভি রঞ্জন দেব জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

ইআর