ফিলিস্থানীদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে সর্বস্তরের ওলামায়ে কেরাম। অশ্বিনী কুমার হলের সামনে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তারা বলেন, বিশ্বের সব মুসলমান ভাই ভাই। গাজায় আমাদের ভাইদের ওপর হামলা হচ্ছে বলে এখানে আমরা বসে থাকতে পারি না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জাতিসংঘকে আহবান জানাচ্ছি হামলা বন্ধে ব্যবস্থা নিতে।
এছাড়া ইহুদি ও তাদের দোসরদের উৎপাদিত পণ্য বরিশালে বর্জনের আহবান জানান বক্তারা।
জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব হজরত মাওলানা নূরুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা দক্ষিণ বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন, সাগরদী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা আশ্রাব আলী দেওয়ান, বাঘিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. রব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয সদস্য মিজানুর রহমান পিন্টু প্রমুখ।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





