সিলেটের গোয়াইঘাটের জাফলংয়ে অবৈধভাবে গর্ত খুঁড়ে পাথর তুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জাফলংয়ের নয়াবস্তি এলাকায় পিয়াইন নদীর তীরে গর্ত খোঁড়ার সময় মাটি ধসে চাপা পড়ে এদের মৃত্যু হয়।
এনিয়ে চলতি মাসে সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটলো।
পিয়াইন নদীতে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে হতাহতের বিষয়টি নিশ্চত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএনজে





