ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এমাজউদ্দিন আহমদের দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এর আগে এমাজউদ্দীন আহমদের বাসাসংলগ্ন রাজধানীর কাঁটাবন এলাকার জুমার নামাজের পর মসজিদে মুনাওঅরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিএনপির শরিক দল ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে এমাজউদ্দীনের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার রাত ২টায় স্ট্রোক করলে অধ্যাপক এমাজউদ্দীনকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। পরে আজ (১৭ জুলাই) সকাল ৬টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার স্ত্রী আগেই মারা গেছেন। তিনি দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক এমাজউদ্দিন আহমদ ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। এরপর ৬ বছরের কর্মবিরতি শেষে ২০০২ সালে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের ভাইস চ্যান্সেলর পদে যোগ দেন।
এমবি





