বিশ্বব্যাংক, ইউনেস্কোসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা ও গবেষণা সংস্থার অভিন্ন মত, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা আর শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনেরক্ষেত্রে রীতিমতো ঘটে গেছে বিপ্লব যা বিশ্বের বহু দেশের কাছে অনুকরণীয় বলে মন্তব্য করেছেন এডভোকেট সাহারা খাতুন এমপি । তিনি গতশনিবার ০৪ ফেব্রুয়ারি রাজধানী তুরাগ বাউনিয়া, আব্দুল্লাহ মেমোরিইয়াল হাই স্কুল প্রধান অতিধি বক্তবে এ কথা জানান ।
তিনি আরও বলেন, স্বাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যালয়ে ভর্তির হার শতভাগ, ছাত্রছাত্রীর সমতা, নারী শিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার দ্রুত কমে যাওয়াসহ শিক্ষার অধিকাংশক্ষেত্রেই রোল মডেল এখন বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে এগিয়ে গেলেও শিক্ষার অগ্রগতিতে বর্তমান সরকারের শাসনামলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একথা শুধু আমার ভাষ্য নয় বরং বিশ্বব্যাংক, ইউনেস্কো, বিশ্ব অর্থনৈতিক ফোরামসহ আন্তর্জাতিক দাতা ও গবেষণা সংস্থা বাংলাদেশের শিক্ষার অগ্রগতিকে অন্যদের জন্য উদাহরণ।
এসময় উনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ মেমোরিইয়াল হাই স্কুল অধ্যক্ষ আলহাজ্জ মাহাবুবুল ইসলাম (ইকবাল) মাষ্টার, সহ-থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফ খান, ঢাকা মহানগর উওর আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্জ মোঃ নাজিম উদ্দিন, ঢাকা মহানগর উওর আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মফিজ উদ্দিন আহমেদ।
আফসার/ মাহমুদ





