খুন, গুম, অপহরণ ও সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতিসহ মানবাধিকার পরিস্থিতি অবহিত করতে বিভিন্ন দেশের কূটনীতিক ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।
বুধবার বিকাল ৪টায় রাজধানীর হোটেল হেরিটেজে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা এ বৈঠকে অংশ নেন।
বৈঠকে কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, জার্মান, নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, নেপাল, ভুটান, সিঙ্গাপুর, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র, ইতালি, পাকিস্তান, কানাডা, ইউএনডিপি ও জাতিসংঘের প্রতিনিধিরা।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের অবহিতকরণ ও বিএনপির অবস্থান তুলের ধরার জন্য দলটির পক্ষ থেকে বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান ও ইনাম আহমেদ চৌধুরী অংশ নেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বৈঠকে সাম্প্রতিক সময়ের গুম,খুন ও অহপরণের ঘটনা এবং দলীয় নেতাকর্মীদের ওপর সরকারি দমন পীড়নের চিত্র কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হয় বিএনপির পক্ষ থেকে। এছাড়া তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
দেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক
খুন, গুম, অপহরণ ও সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতিসহ মানবাধিকার পরিস্থিতি অবহিত করতে বিভিন্ন দেশের কূটনীতিক ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা





