বাংলাদেশের প্রথম দিকে হটস্পট ছিল ঢাকা। এরপর সেটা নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলায় ছড়িয়ে পড়ে।
মুন্সিগঞ্জ, গাজীপুরে সংক্রমণ হয়েছে অনেক কিন্তু সেটা স্থিতিশীল। তবে চট্টগ্রাম বিভাগ ও এর জেলাগুলোতে সংক্রমণ দ্রুত বাড়ছে।
শুধু চট্টগ্রাম শহরেই আড়াই হাজারের মতো কোভিড-১৯ রোগী আছে। নারায়ণগঞ্জে আছে ২১৫৩ জন।
ঢাকায় ১৮ হাজারের বেশি রোগী আছে, তৎসংলগ্ন এলাকা সহ।
কক্সবাজারে এখন প্রায় আটশো রোগী। কুমিল্লায় সংখ্যাটা ১ হাজার ছুঁইছুঁই। নোয়াখালীতে প্রায় সাতশো রোগী।
বাংলাদেশে কোন বয়সের রোগী বেশি মারা যাচ্ছে
বাংলাদেশে ষাটের ওপরে বয়স এমন মারা গেছেন ৩৭ শতাংশ। ৫১ থেকে ৬০ বছর বয়সী বেশি মারা গেছেন ৩১ শতাংশ।
৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে মারা গেছেন ১৭ শতাংশ। ১৮ শতাংশ ৪১ থেকে ৫০।
১ থেকে ৩০ বছর বয়সী ৫.৫ শতাংশ। মৃতদের ৭১ শতাংশ পুরুষ, ২৯ শতাংশ নারী। মোট মারা গেছেন ৭০৯ জন। তথ্য সূত্র- বিবিসি
এমবি





