টাঙ্গাইলে অভিযান চালিয়ে ১১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নিখিলকে আটক করছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় তাকে আটক করা হয়।
পুরাতন বাসস্ট্যান্ডস্থ শিবনাথ স্কুলের সামনে থেকে এসআই আবুল বাশার মোল্লা, এসআই মৃত্যুঞ্জয় কুমার কির্তুনিয়া ও এএসআই দেলোয়ার হোসেন তাকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী নিখিল ভৌমিক (৫০) শহরের বড় মসজিদ রোড এলাকার মৃত শম্ভু ভৌমিক এর ছেলে।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ভূঁইয়া বলেন, টাঙ্গ্ইলের পুলিশ সুপার মহোদয় পৌরসভাকে মাদকমুক্ত ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা মাদক নির্মূল অভিযান পরিচালনা করছি। প্রতিদিনই মাদক সর্ম্পকৃত কিছু না কিছু উদ্ধার হচ্ছে। নিখিলকে আমরা দীর্ঘদিন যাবত পর্যবেক্ষণ করছিলাম।
নিখিল অন্য জেলা থেকে ইয়াবা এনে টাঙ্গাইলে বিক্রি করে। আমরা আগে থেকেই তথ্য পাই যে, মঙ্গলবার নিখিল ইয়াবা নিয়ে শহরে ঢুকবে। খবরের উপর ভিত্তি করে শিবনাথ স্কুলের সামনে গাড়ি থেকে নামলে তাকে আমাদের পুলিশ অফিসাররা ধরে ফেলে এবং তার শরীর তল্লাশি করে। তল্লাশির পর তার পায়ে স্কচটেপ দিয়ে আটকানো ১১২০ পিস ইয়াবা পাওয়া যায়। সে এলাকায় মাদক গডফাদার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অত্র থানায় আরো তিনটি মাদক মামলা রয়েছে।
মো:কাওছার/ মাহমুদ





