ঢাকা জেলারকেরানীগঞ্জে গাঁজাসহ মো. সোহেল (৩৫) ওরফে বল সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

রোববার (২২ জানুয়ারি) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলম টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র জানান, রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলম টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই।

এমই