সেতুর টোলের টাকা চুরি বন্ধে দেশের সব বড় সেতুর টোল অনলাইনে আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়মিত বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের জানান, মেঘনা ও গোমতি সেতুর টোল আদায়ে করায় চুরি বন্ধ হয়েছে। আর এ কারণে প্রতিমাসে বাড়তি আদায় হচ্ছে ৩০ থেকে ৩৫ লাখ টাকা। তাই চুরি বন্ধ করতে বঙ্গবন্ধু সেতুর আদলে দেশের সব বড়বড় সেতুর টোল আদায় করার ব্যবস্থা হচ্ছে।

দেশের মহাসড়কে ওএস স্কেল মেশিনের বেশিরভাগই নষ্ট এবং অচল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এগুলো নষ্ট করা হয়, নষ্ট হয় না। নষ্ট করা হলে লুটপাট ও ভাগাভাগি করা যায়।

এ সময় সারাদেশের সড়ক মহাসড়কে অতিরিক্ত ওজন পরিমাপের জন্য বসানো ওএস স্কেল মেশিনের অবস্থা কি তা বৈঠকে জানতে চান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফাইল না আটকানোর নির্দেশ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কোনো ফাইল আটকে সময় নষ্ট না করার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। চিঠি চালাচালি করে সময় নষ্ট না করে টেলিফোন করে সমাধানের পথে যেতে বলেন তিনি।

এআই